ঢাকা   ১০:৪৭:০৪ পিএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

কালীগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৫৫৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনপ্রিয় এন্টার প্রাইজের সামনে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মোঃ জোয়েব হোসেন শাকির (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে ৪টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত জোয়েব হোসেন শাকির যশোরের বারান্দিপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
সিপিসি-২, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি পেশায় একজন ইজি বাইকের ব্যাটারীর ব্যবসায়ী। তিনি তার ব্যাটারীর ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অস্ত্রের ব্যবসা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি