ঢাকা   ০৫:১০:৫৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবলীগ নেতা নিহত, আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৬২৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাদেমুল বাবুল, জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাচনে প্রতিপক্ষ বিদ্রোহী প্রাথর্ীর সমর্থকদের গুলিতে আ’লীগ প্রাথর্ীর আব্দুল খালেক (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। এ ঘটনায় পঁাচ জন আহত হয়েছে ।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নির্বাচনী প্রচারনা শেষে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে খাবার খাওয়ার সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালেক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডালবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় মুসলিম (৩২), আনার আলী (৪৮), রুবেল (২৮), সবুজ (৩০), মামুন (৪২), রাজু (২৮) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মুসলিম ও আনার আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেনসহ ৩১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার খালেকের লাশ উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি