1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আরইউজের নির্বাচন-২০২০-২১ আবদুর রহমান সভাপতি আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে

আরইউজের নির্বাচন-২০২০-২১ আবদুর রহমান সভাপতি আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬১ বার

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক (২০২০-২০২১) নির্বাচনে সিনিয়র সাংবাদিক সরদার আবদুর রহমান সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মুহা: আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।
আরইউজে’র ৭ সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটির সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি আব্দুস সবুর (দৈনিক দিনকাল), যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন (দৈনিক আমার সংবাদ), অর্থ সম্পাদক মঈন উদ্দীন (দৈনিক আমাদের নতুন সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক (দৈনিক নতুন প্রভাত) এবং নির্বাহী সদস্য তৌফিক ইমাম পান্না (দৈনিক নতুন প্রভাত)।
নির্বাচনে ৭টি পদের বিপরীতে ১৭টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গত শুক্রবার রাতে। আর পরদিন শনিবার নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। এতে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হয়। ফলে ঘোষিত তফসিল মোতাবেক ২৫ ডিসেম্বর আর নির্বাচন করার প্রয়োজন নেই বলে জানায় নির্বাচন পরিচালনা কমিটি। বিশিষ্ট গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। কমিটির অপর দুই সদস্য হলেন- প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও অ্যাডভোকেট মো: রজব আলী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net