1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাধাসৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : প্রধানমন্ত্রী  হাটহাজারীতে জাগৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চট্টগ্রাম কিংস রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র ৩ সন্ত্রাসী আটক, একে ২২ অস্ত্র উদ্ধার গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত

গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৩ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সোমবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
এ নির্বাচনে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার একেএম সাইফুল আলম সাকা, নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম বাবু ও মো. নওশের আলম, নির্বাচন কমিশনের সচিব ছিলেন ইউএলও পাভেল রহমান।
রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ।
শেষে রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট ২০২০-২০২২ সালের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পদাধিকার বলে মো. আতাউর রহমান সরকার আতা পুনঃরায় রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। নির্বাচিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন- ভাইস চেয়ারম্যান শাহ্ মাইনুল ইসলাম শিল্পু, সেক্রেটারী রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ফরহাদ রাব্বি, জিয়াউর রহমান হেনরী, মো. মোজাম্মেল হক। এছাড়া ইউনিটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির গঠনের জন্য তিন জনকে মনোনীত করা হয়। মনোনীত সদস্যরা হচ্ছেন- সুলতানা ইসলাম ডলি, শাহ্ আহসান হাবিব রাজিব ও আ.স.ম রেজাউন্নবী রাজু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net