1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ই-নামজারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায় 

ঝিনাইদহে ই-নামজারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৮ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
জমি গ্রহীতাদের দুর্ভোগ লাঘব করে তাদের কাঙ্খিত সেবা নিশ্চিত করার জন্য ঝিনাইদহে ই-নামজারী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ- জামান, এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালট্যান্ট তাসলিমানুর হোসেন, এটুআই প্রোগ্রামের ইয়ং প্রফেসনাল মাসরুর মোহাম্মদ শান্ত, আব্দুল আওয়াল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের আরডিসি আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
আলোচনা সভা শেষে ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছতার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করে সহজভাবে সেবা দান করার লক্ষ্যে জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন ভূমি সহকারী ও ভূমি অফিসের কর্মকর্তাদের ই-নামজারী বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net