1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হাতকাটা তরু আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

ঝিনাইদহে হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী হাতকাটা তরু আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৪ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাতকাটা তরু (৩০)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের ব্যাপারী পাড়ার নিজ বাড়ী থেকে তরুকে আটক করা হয়। তরু ব্যাপারী পাড়ার রমজান আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী তরুন ওরফে হাত কাটা তরু তার সঙ্গীদের নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে উদ্ধার করা হয় ৬টি হাত বোমা, ৭ টি দেশীয় অস্ত্র ও ১৯ বোতল ফেন্সিডিল। তরুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চাঁদাবাজী, মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net