ঢাকা   ১০:১০:৪৬ এএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

টঙ্গীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন :
গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে সৈলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন নিহতের লাশটি উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় নিহতের স্বামীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
নিহতের নাম তানজিলা আক্তার মেরিন(১৯)। সে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার যগিরগোপা এলাকার জলিল উদ্দিন ফকিরের মেয়ে। নিহত তানজিলা নন্দীপুর কারিগরি স্কুল এন্ড কলেজের ডিপ্লমা ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষের ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গত আট মাস আগে একই জেলার বারহাট্ট্রা থানার মৃত.আব্দুল বারেকের ছেলে মিজানুর রহমানের সঙ্গে বিয়ে হয় তানজিলার। ব্যবসায়ী স্বামীর সঙ্গে তানজিলা হিমার দিঘি সৈলারগাতি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
বাড়ির লোকজনের কাছ থেকে খবর পেয়ে শয়ন কক্ষ থেকে তানজিলার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘাটের উপর পড়ে থাকতে দেখা যায়। তবে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা ঘটনা হিসেবে চালিয়ে দিতে চেষ্টা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মিজানুর রহমানসহ তার বড় ভাই মো.ওয়াজেদ আলী ও বোন রাহেলা বেগকে আটক করেছে পুলিশ।
নিহতের পিতা জলিল উদ্দিন ফকির বলেন,বিয়ের পর থেকেই আমার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ঘটনার দিন বিকেলে তানজিলা আমাকে নির্যাতনের কথা মুঠোফোনে জানায়। এরই এক পর্যায়ে রাতে স্বামী মিজান আমাকে ফোন করে তানজিলার আত্মহত্যার খবর জানা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি