1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তৃণমূল এনডিএমের চেয়ারম্যান খোকন চৌধুরীর সমর্থনে র‌্যালি ২ ডিসেম্বর - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

তৃণমূল এনডিএমের চেয়ারম্যান খোকন চৌধুরীর সমর্থনে র‌্যালি ২ ডিসেম্বর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৩ বার

মুজিবুল্লাহ তুষার, চট্টগ্রাম :

স্বাধীকার রক্ষায়, অধিকার আদায়ে গণমানুষের সাথে, বাংলাদেশ আওয়ামীলীগের শরীক দল হিসাবে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর চেয়ারম্যান, সৎ, যোগ্য ও নির্ভীক সমাজসেবক এবং রাজনীতিবিদ খোকন চৌধুরীকে চট্টগ্রাম সংসদীয় ৮ আসনের উপ নির্বাচনে প্রার্থী হিসাবে বোয়ালখালী, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক এলাকার জনগণ দেখতে চাই।

আগামী ২০২০ সালের ১৩ জানুয়ারী সোমবার চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের দৌঁড়ঝাপ চলছে, তারই অংশ হিসেবে তৃণমূল এনডিএম’র চেয়ারম্যান খোকন চৌধুরীর সমর্থনে একটি র‌্যালী আগামীকাল ২ ডিসেম্বর সোমবার ৩ টায় শুরু হবে।

র‌্যালীটি বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্স হতে চান্দগাঁও সিএমবি মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে সিএমবি মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত র‌্যালীতে তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. সাদেক হোসেন চৌধুরী সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব মো.নুরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব এম এস চৌধুরী শুভ। চট্টগ্রাম মহানগরের তৃণমূল এনডিএমের আহবায়ক মো. নুরুল কবীর। র‌্যালীতে সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net