ঢাকা   ০৭:১৬:৫৪ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

নেয়াখালী চাটখিলে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালীর চাটখিল উপজেলার হাঁটপুকুরিয়া এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে মনির হোসেন প্রকাশ কসাই মনির নিহত হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবী, এলাকার চিহিৃত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে রবিবার গ্রেপ্তার করা হয়। রাতে তার দেওয়া তথ্য মতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে সাথে নিয়ে হাঁটপুকুরিয়া এলাকার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তার সহযোগিরা পুলিশের কাছ থেকে কসাই মনিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের উপর গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলে নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কসাই মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি