ঢাকা   ১০:১০:১১ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি

নোয়াখালীতে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, বার্ষিক ফল প্রকাশ ও এ রহমান ফাউন্ডেশন বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ সচিব মোঃ বেলায়েত হোসেন।

জমিদার হাট বিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে ও রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক এম.এ.হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান শেখ, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনি, বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সারোয়ার কামাল, থানার ওসি মোঃ হারুন উর রশিদ, জমিদার হাট এসআইবিএল এর শাখা ব্যবস্থাপক মোঃ নরুল আলম।

এ সময় স্কুলের পরিচালনা পরিষদ সদস্য কামাল উদ্দিন, জাকির হোসেন, তাহমিনা আক্তার, গিয়াস উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকর ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা এ রহমান ফাউন্ডেশ বৃত্তি পরীক্ষায় উত্তির্ন ৭০ মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অনুদান, সনদ ও ক্রেষ্ট তুলে দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিনে দেশ ও বিশ্বকে নেতৃত্ব দিতে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। মানগত শিক্ষার পাশাপাশি আর্দশ ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে । তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো আমরা। তিনি জেলার অন্যতম রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের আরো সম্বৃদ্ধি কামনা করেন।

তিনি আরো বলেন, আগামীদিনে দেশ ও বিশ্বকে নেতৃত্ব দিতে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। মানগত শিক্ষার পাশাপাশি আর্দশ ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ।
পরে স্কুলের বিএসসি শিক্ষক হান্নান ও শিক্ষার্থীদের যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে আকৃষ্ট করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি