1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের ১৫০০ একর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

নোয়াখালীতে পানি উন্নয়ন বোর্ডের ১৫০০ একর সম্পত্তি উদ্ধারে উচ্ছেদে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬৩ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের অধীন ছোট-বড় খালের পাড়ে ১৫০০ একর সম্পত্তি উদ্ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা সদরের মন্নান নগর চৌরাস্তা এলাকায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর সহকারি কমিশনার (ভূমি) মো. জাকারিয়ার নেতেৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনী।

এ সময় ওই এলাকার বরোপিট খালের পাশে থাকা অবৈধ আধা পাকা ভবন ও টিনশেড ঘর স্কেভেটর মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নোয়াখালীর বিভিন্ন স্থানে প্রায় ১৫০০ একর সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এ সম্পত্তিতে প্রায় ১৩০০ অবৈধ স্থাপনা রয়েছে। বরাদ্ধ পাওয়া সাপেক্ষে এগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net