1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে জামায়াতের স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮৭ বার

৩০ জুন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ইরান দূতাবাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি-র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সম্প্রতি যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন, রীতি-নীতি ও জাতিসংঘ ঘোষিত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হানে। দখলদার ইসরায়েলের এই আক্রমণে ইরানি জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ইরানের অনেক সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুদ্ধবাজ ইসরায়েলের এই আগ্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করে। মান্যবর রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি জামায়াতের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন। সেই সঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net