1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

বাগেরহাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪৩ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
“সর্বজনীন ভবিষ্যতের জন্য স্বেচ্ছাসেবক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বঁাধন মানব উন্নয়ন সংস্থার সহযোগীতায় বঁাধনের যুব সংগঠনের উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচী পালন করা হয়েছে। এদিন সকালে দিবসটি উপলক্ষ্যে শহরের দশানীস্থ সার্কিট হাউজ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দশানী বঁাধন অফিসে এসে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুবদের আড্ডার মাধ্যমে তাদের পারিবারিক সহিংসতা চিহ্নিত, লিংঙ্গ ভিত্তিক সহিংসতা চিহ্নিত করার পাশাপাশি গৃহস্থলীর কাজে যুবদের অংশ গ্রহণের প্রতিশ্রুতি নেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঁাধনের নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, একশন এইডের ইন্সপাইরেটর আসমা-উল-হুসনা, বঁাধনের এফোরআই প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা জয়নাল সরদার, বঁাধনের যুব সংগঠনের সদস্য তানজিম আহমেদ, খোন্দকার মাইনুল ইসলাম, সোলাইমান হোসেন, আলিমুজ্জামান, লাভলি আক্তার, নিলয় হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net