1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামের প্রখ্যাত চিকিৎসক যোগেশ চন্দ্র রায় আর নেই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

লাকসামের প্রখ্যাত চিকিৎসক যোগেশ চন্দ্র রায় আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৫ বার

জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা : কুমিল্লার লাকসামের প্রখ্যাত প্রবীণ চিকিৎসক যোগেশ চন্দ্র
রায় (৭০) আর নেই। তিনি রোববার সকাল প্রায় ১০টা ৫৫ মিনিটে নিজ বাসভবন রংপুর পলি ক্লিনিকের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস জনিত রোগে ভোগছিলেন।

তিনি লাকসাম পৌর শহরে অবস্থিত রংপুর পলি ক্লিনিক নামে সম্মনিত রোগ নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা চিকিৎসক ছিলেন। ওনার দেশের বাড়ী ছিল রংপুর তাই নিজ এলাকার নামেই এ প্রতিষ্ঠানের নামকরণ করে বহু লোকের কর্মসংস্থান করেন। এর আগে তিনি বহু বছর লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক হিসেবে ওনার চিকিৎসা সেবা শুরু করেন।
দক্ষিণ কুমিল্লায় ওনার সুচিকিৎসা সেবার প্রসারে অতি দ্রুত তিনি সুনাম অর্জন করতে শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভিন্নভাবে গরীব-অসহায় রোগীদের সল্পমূল্যে কখনও বিনে পয়সায় চিকিৎসা সেবা প্রদান করতেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান,অসহায় পরিবারের বিবাহে,ধর্ম-বর্ণ নির্বিশেষে আর্থিক অনুদান প্রদান করতেন। তিনি ছিলেন সবসময় একজন প্রচার বিমুখ মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ডাঃ রাজীব রায় রানা ও ১ কন্যা ডাঃ ইন্দ্রাণী রায় রুপাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
ওনার পুত্র ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক রাজীব রায় রানা জানান রাত ৮টায় লাকসাম কেন্দ্রীয় মহাশশ্মানে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে।
লাকসাম বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েসের নির্দেশে ওবনার সম্মানে সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ ঘন্টা এবং ওষধ ব্যবসায়ি সমিতির নির্দেশে সকল ফার্মেসী ২ ঘন্টা বন্ধ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net