ঢাকা   ০১:৪৫:২১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শওকত মাহমুদসহ ৬ নেতার ৮ সপ্তাহের জামিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আদালত প্রতিবেদক |

জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ ৬ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি জাহাঙ্গীর হোসাইন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এডভোকেট মাসুদ রানা ও দুলাল হোসেন।

জামিনপ্রাপ্তরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, জাতীয় প্রেস ক্লাব কর্মচারি ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ সদস্য এইচএম আল-আমিন। উচ্চ আদালত তাদের আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

এর আগে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা জামিন আবেদন করেন। গত ২৬শে নভেম্বর হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি