1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বিদস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

শরণখোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বিদস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫৮ বার

নইন আবু নাঈম, বাগেরহাট :
বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
সকাল ১০টায় শরণখোলা প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস ছাত্তার আকন, থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান শেখ ও প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন উপস্থিত ছিলেন। পরে ক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে রায়েন্দা-রাজৈর ফাজিল মাদরাসা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস ছাত্তার আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদ বদিউজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান, মাদরাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net