1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামী ব্যাংকের কাওলা বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্ভোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ইসলামী ব্যাংকের কাওলা বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্ভোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৫১১ বার

গোলাম মোস্তফা মন্টি : সম্প্রতি রাজধানীর কাওলায় (দক্ষিণখান) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর হাজ্বী ক্যাম্প শাখার অধীনে কাওলা বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়। স্পিনিং এসোসিয়েট লিঃ উক্ত আউটলেটের পরিচালনার দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোন প্রধান আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় কাউন্সিলর আনিসুর রহমান নাঈম, টেক্সটাইল বার্তার নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম সহ স্থানীয় ব্যাবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক যার ৩৬.৯১% স্থানীয় এবং ৬৩.০৯% বিদেশি বিনিয়োগ রয়েছে। মোট ৩১৮টি শাখা নিয়ে এই ব্যাংকটি দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংকে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ২০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ১৬,৬৩৬.২৮ মিলিয়ন টাকা । তিনি আরো বলেন, মেসার্স স্পিনিং এসসিয়েটের মাধ্যমে কাওলা বাজার এলাকায় ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং শাখাটি অত্র এলাকার আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ইসলামী ব্যাংকের প্রতি তাদের ভালবাসার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেসার্স স্পিনিং এসোসিয়েটস লিঃ এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।স্বাগত বক্তব্যে তিনি ইসলামী ব্যাংকের গৌরবোজ্জল পটভূমি তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net