1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার : এলজিআরডি মন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার : এলজিআরডি মন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৩ বার

জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা :
যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, যে সকল মা-বোন ইজ্জত দিয়েছেন তাদেরকে আমরা আমাদের কর্মে, সৃজনশীলতায় ও সৃষ্টিতে স্মরণ করব। তাহলে আমাদের অর্জিত বিজয় স্বার্থক হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

আমরা উন্নয়নের লক্ষ্য স্থির করে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদার আসনে বসবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশ বিরোধীদের রুখে দিতে হবে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একাত্তরের মতো তারা আবারও ষড়যন্ত্র করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সর্তক থাকতে হবে।

সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ, চৌদ্দগ্রাম সার্কেল (এ.এসপি) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আ. লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net