1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় মেধাবী ও অস্বচ্ছল স্কুল মাদ্রাসার ১০০ শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিরতণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

কুমিল্লায় মেধাবী ও অস্বচ্ছল স্কুল মাদ্রাসার ১০০ শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিরতণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৩ বার

মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা :
‘উপহার নয় ,শিক্ষা সহায়ক উপকরণ’ হিসেবে কুমিল্লায় এক শত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। এলাকায় সুশিক্ষা বিস্তারের লক্ষ্যে পর্যায়ক্রমে মেধাবী ও অস্বচ্ছল পরিবারের সকল শিক্ষার্থীকে এ শিক্ষা সহায়ক প্রনোদনা প্রদান করা হবে। সদর উপজেলায় পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী উদ্যেগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। ইউপি পরিষদের অর্থায়নে নানামূখি সৃজনশীল প্রকল্পের উদ্যেক্তা হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল। একই অনুষ্ঠানে ১৫ গৃহহীন পরিবারকে প্রদান করা হয় ঘর।
শনিবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের মাঠে আনন্দঘন এক উৎসবমূখর আয়োজনের মধ্যে দিয়ে (এলজিএসপি-৩) এর অর্থায়নে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশ ছাত্র-ছাত্রীর মাঝে যাতায়াতের জন্য বাই সাইকেল বিতরণ করা হয়। এছাড়া ওই ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে একই ইউনিয়নের দরিদ্র ও গৃহহীন পরিবারকে ১৫টি ঘর প্রদান করা হয়। বাইসাইকেল পাওয়া একশ শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন ছাত্র এবং ৩৫ জন ছাত্রী।
বাইসাইকেল বিতরণ ও ঘর প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বাহালুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেআরা বকুল,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন,প্রভাষক ডা খাইরুল ইসলাম সুমন প্রমখ । এসময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,দলীয় নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net