1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা কমিউনিটি ব্যাংক পুলিশ ও জনগনের সেবা দিবে : কুমিল্লা পুলিশ সুপার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

কুমিল্লা কমিউনিটি ব্যাংক পুলিশ ও জনগনের সেবা দিবে : কুমিল্লা পুলিশ সুপার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৭ বার

মোঃ সাইফুল ইসলাম,কুমিল্লা :
কমিউনিটি ব্যাংক গণ মানুষের ব্যাংক। এ ব্যাংকটি বাংলাদেশ পুলিশের হলেও কমিউনিটি ব্যাংক পুলিশ ও জনগনের সেবার নিমিত্তেই যাত্রা শুরু করলো। আজ রবিবার সন্ধ্যায় কুমিল্লা পুলিশ লাইনসে কমিউনিটি ব্যাংক লিমিটৈড এর এটিএম বুথ উদ্বোধনকালে কুমিল্লা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এ কথা বলেন।

এ সময় পুলিশ সুপার আরো বলেন, দেশের জন্য কাজ করা কমিউনিটি ব্যাংকটি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তির প্রচেষ্টায় যাত্রা শুরু হলো। পুলিশ দেশের আইনশৃংখলার পাশাপাশি ব্যাংক সেবায় যুক্ত হয়ে দেশে পুলিশি সেবার পরিধি আরো বৃদ্ধি করলো।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম ফিতা কেটে এবং দোয়া মোনাজাতের এটিএম বুথ উদ্বোধন করেন। এটিএম বুথ উদ্বোধন শেষে কয়েকজন পুলিশ সদস্যদের হাতে এটিএম কার্ড তুলে দেন পুলিশ সুপার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো:আব্দুল্লাহ আল মামুন, মো: শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) আজিম উল আহসান, কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনিচার্জ মো: আনোয়ারুল হকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এখন এটিএম বুথের মাধ্যমে কমিউনিটি ব্যাংক লিমিটেড কাজ শুরু করেছে। অচিরেই কুমিল্লায় কমিউনিটি ব্যাংকের কার্যক্রম শুরু হবে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net