1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৮ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ।
জেলা কৃষক লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শপথবাক্য পাঠ করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এসময় বক্তারা, দুর্নীতি, মাদক, জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। সেই সাথে অবৈধ মজুদদারের রুখতে সকলকে সচেতন হওয়ারও পরামর্শ দেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি আব্দুল হাই এমপি। এসময় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net