ঢাকা   ১১:৩০:১০ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

ঝিনাইদহে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অবৈধভাবে আসা উদ্ধার হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় যশোর দক্ষিন-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহা: আমিরুল ইসলাম, বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান (পিএসসি), জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ৫৮ বিজিবির অধিনায়ক কামরুল আহসান, উপ-অধিনায়ক কামরুল হাসান, ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় ২৬ হাজার বোতল ফেন্সিডিল, ২৫’শ বোতল ভারতীয় মদ, ৫০ কেজি গাজাসহ বিপুল পরিমান মাদক ধ্বংস করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি