1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে চোরাই মোটরসাইকেলসহ ৫ আন্তঃজেলা চোর গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

নবীনগরে চোরাই মোটরসাইকেলসহ ৫ আন্তঃজেলা চোর গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৪ বার

আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ চুরি হওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা সংঘবদ্ধ চক্রের ৫ জন পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন, সেকেন্ড অফিসার মো. জসিম উদ্দিনসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, সংঘবদ্ধ একটি মোটরসাইকেল চোরের দল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে আসছিলো। সর্বশেষ গত ২২ মে জেলার বিজয়নগর থানার জনৈক ইকবাল হোসেনের মোটরসাইকেলটি চুরি হওয়ার পর ওই সাইকেলে থাকা জিপিআরএস ডিভাইসের মাধ্যমে সাইকেলটির খোঁজ পান ইকবাল। এরপর তিনি বিষয়টি নবীনগর থানায় লিখিতভাবে অভিযোগ করে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসানের সহযোগিতা চান। এরপরই নবীনগর থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যে চুরি হওয়া ওই মোটরসাইকেলটি উদ্ধারসহ
সংঘবদ্ধ চক্রের অন্যতম সদস্য গোপালগঞ্জের মকসুদপুরের বামনডাঙ্গা গ্রামের টুটুল মুন্সী (২৮) কে নবীনগরের কনিকাড়া ব্রীজের ওপর থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর টুটুলের দেয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া আরও চারটি মোটরসাইকেল উদ্ধার করাসহ অপর ৪ জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন মো. আমীর হামজা (২৬), আবদুর রহমান (৩২) রফিক মিয়া (৩৮) ও মো. সুমন মিয়া (২৮)। এদের সকলের বাড়ি বাঞ্ছারামপুরে। ধৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল ফরাজী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর সবাইকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ব্রিফিং শেষে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন- মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাকেও আমরা ইতিমধ্যে চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আশা করছি শিগগীরই মূল হোতাকেও গ্রেফতার করতে সক্ষম হবো। তবে চোরাই কোন মটরসাইকেল কারও কাছ থেকে কম দামে পেলেও সেগুলো না কেনার জন্য সকলের প্রতি জোর আহবান জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net