ঢাকা   ০৭:১৯:২১ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

বামজোটের মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন ও সরকারের দুঃশাসনের একবছর পুর্তিতে গত ৩০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসুচীর দিন ঢাকায় বামজোটের মিছিলে পুলিশিী হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে মঙ্গলবার গাইবান্ধা জেলা শহরে বামজোটের মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের রেলগেট থেকে বের হয়ে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির, বাম জোটের সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী। সভায় বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর বামজোটের শান্তিপূর্ন মিছিলে পুলিশ হামলা চালিয়ে আবারো প্রমাণ করেছে এই সরকার ফ্যাসিষ্ট কায়দায় দেশ চালাতে চায়। বক্তারা পুলিশীর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ৩০ ডিসেম্বর মানুষের ভোটাধিকারকে হরণ করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পুলিশ ও আমলা নির্ভর হয়ে পড়েছে। এই সরকারকে উৎখাত করে বাম প্রগতিশীল সরকার গঠন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি