1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুরাদনগরে সেরা এটিও সায়মা সাবরিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

মুরাদনগরে সেরা এটিও সায়মা সাবরিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৬ বার

মোঃসাইফুল ইসলাম (কুমিল্লা) :
কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর সেরাদের তালিকা প্রকাশ করেছে উপজেলা বাছাই কমিটি। ১০টি ক্যাটাগরিতে ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ও কর্মকর্তাদের কার্যক্রম যাচাই বাছাই শেষে উত্তীর্নদের মনোনীত করেছে কমিটি। শনিবার সকালে উত্তীর্নদের তালিকা প্রকাশ করে উপজেলা প্রাথমিক কর্মকর্তার কার্যালয়।
উপজেলার সেরা সহকারি শিক্ষা অফিসার (এটিও) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মনোনীত হয়েছেন দারোরা ক্লাস্টারের এটিও সায়মা সাবরিন। ২০১৪ সালে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মুরাদনগরে যোগদান করেন।
জানা যায় নারায়নগঞ্জ জেলার সানারপাড় এলাকায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম সায়মা সাবরিনের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাস করেন তিনি। তার বাবা বেঁচে নেই। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম।
তিন বোন শিক্ষক, এক বোন ব্যাংকার এবং একমাত্র ভাই সফল ব্যবসায়ী। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাহার স্বামী মুরাদ হোসেন ঢাকায় মোহাম্মদীয়া স্টিল কোম্পানীতে হেড অব লজিস্টিক পদে কর্মরত আছেন। এই দম্পতির সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। এটিও সায়মার এক সময় অনুবাদক হওয়ার প্রবল ইচ্ছা থাকলেও এখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
ঘোষিত শিক্ষা পদকে সেরা বিদ্যালয় ক্যাটাগরিতে সেরা’র গৌরব অর্জন করেছে টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেরা প্রধান শিক্ষক পুরুষ ক্যাটাগরিতে সেরা মনোনীত হয়েছেন বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন। সেরা প্রধান শিক্ষক মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মনোনীত হয়েছেন রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
সেরা সহকারী শিক্ষা অফিসার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন সায়মা সাবরিন। এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ এস.এম.সি সভাপতি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম সাহেদ। সেরা সহকারি শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে মনোনীত হয়েছে দৌলতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাকির হোসেন।
সেরা সহকারি শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে মনোনীত হয়েছে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাতিমা খাতুন। স্কাউটার কাব ক্যাটাগরিতে সেরা মনোনীত হয়েছে কাব শিক্ষিকা শারমীন ফাতেমা। সেরা বিদ্যোৎসাহী সমাজকর্মী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন হায়দারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিরাজুল ইসলাম। সেরা কর্মচারী ক্যাটাগরিতে মনোনীত হয়েছে উচ্চমান সহকারি আবু তাহের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net