1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ভন্ড-পীর মানিক ভান্ডারী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

রাজশাহীতে ভন্ড-পীর মানিক ভান্ডারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৫ বার

ইফতেখায়ের আলম বিশাল,রাজশাহী : সুদ খাইনা, ঘুষ খাইনা, গাঁজা খাই আমি মানিক ভান্ডারী। এমননি বক্তব্য দিলেন সাংবাদিকদের সামনে এ ভন্ড পীর। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধিন মুশরইল এলাকার ভন্ডপীরের আস্থনা থেকে তাদের র‌্যাব-৫ ও চন্দ্রিমা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করে। এ সময় তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তার ২২ জন ভক্তকে আটক করা হয়।
ভন্ডপীর মানিক ভান্ডারী আটকের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার প্রায় ৫ শতাধিক ভক্তরা চন্দ্রিমা থানার সামনে জড়ো হয়ে মানিকের মুক্তির দাবিতে হক ভান্ডরী গাউছুল আজম বলে শ্লোগান দিতে থাকে। একাধিক স্থানীয়রা জানায়, মানিক ভান্ডারী নিজে নামাজ পড়েন না, ভক্তদের ও নামাজ পড়ার পরামর্শ দেন না। উল্টা সে নামাজ না পড়ার জন্য ভক্তদের পরামর্শ দেন। এবং বলেন, মসজিদে নামাজ পড়ে সুদ খোর, ঘুষ খোর। এছাড়া মসজিদ নির্মানের টাকাও ওই সকল লোকদের দান। অতএব মসজিদে নামাজ পড়লে নামাজ হবেনা। তার এক ভক্ত লালু হোসেন বলেন, আমি তার ভন্ডামী দেখে বেরিয়ে এসেছি। মানিক ভান্ডারীর ভক্ত হতে হলে আগে তার সাথে গাঁজা সেবন করতে হয়। নইলে বয়াত (ভক্ত) হওয়া যায় না। গাঁজা সেবনের পর নেশায় বিভর হলে সে উল্টা পাল্টা কথা বলে ধর্ম থেকে পথভ্রষ্ট করে এ ভন্ডপীর।

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ওসি মানির হোসেন বলেন, স্থানীয়দের দেয়া অভিযোগের ভিত্তিতে মানিক ভান্ডরীর অস্থানায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে ভান্ডারীসহ ২২জন ভক্ত মাদকসেবীকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net