1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লক্ষ্মীপুর কালিবাজার টু পানপাড়া সড়কে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

লক্ষ্মীপুর কালিবাজার টু পানপাড়া সড়কে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪২ বার

আলমগীর হোসেন, লক্ষ্মীপুর :লক্ষ্মীপুর বাগবাড়ী থেকে কালিবাজার থেকে পানপাড়া-রামগঞ্জ সড়কে মেরামত কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মেসার্স ওকে এন্টার প্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এমন অনিয়মের সহযোগীতা করছেন বলে পথচারীদের অভিযোগ। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে দাবি করেন তারা।

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১৯ কিঃমিঃ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের আওতায় ২৪ কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুরের বাগবাড়ী থেকে রামগঞ্জ পর্যন্ত মেরামতের কাজ পায় মেসার্স ওকে এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। শুরুতেই নিয়ম-নীতিকে উপেক্ষা করে সড়কটির কাজ করে আসছেন বলে এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

নিয়ম অনুযায়ী প্রাইম কোট দিয়ে কার্পেটিং করার নিয়ম থাকলেও তা না দিয়ে সামান্য বিটু মিন ব্যবহার করে কার্পেটিং এর কাজ করতে থাকে। এছাড়া ২৪ ঘন্টা আগে প্রাইম কোর্ট দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। ওই প্রকল্পের ১৮ ফুট চড়া ৮ কিলোমিটার বেস্ট অব ওয়ান পাথর ৮০%এবং বালু মিক্স ২০% ব্যবহার করার কথা থাকলেও পাথরের পরিমান ২০% এবং বালুর পরিমাণ ৮০% দিয়ে সংস্কারে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এ প্রকল্পের ব্যয় বাবত ধরা হয়েছে ৫ কোটি টাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ৬০-৭০ গ্রেডের বিটু মিন ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না। এ ছাড়া দরপত্রের শর্ত অনুযায়ী পুরুত্ব কম এবং নিম্নমানের বিটু মিন ব্যবহার করা হচ্ছে।

ব্ল্যাকটপ উল্টিয়ে পূর্ণরায় রাস্তার ভেঙ্গে দেয়ার কথা থাকলেও তা না করে অন্যস্থানে নিয়ে পূর্নরায় বালু মিশ্রিত করে রাস্তায় ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। রাস্তার দু-পাশে নতুন ইট দিয়ে এজেন্ট করার নিয়ম থাকলেও রাস্তার দুই পাশের ব্যবহৃত ইট তুলে নিচের অংশ উপরে তুলে পুনরায় এজিং করা হচ্ছে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটি। এদিকে কাজ চলাকালে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা থাকার কথা থাকলেও কোনো কর্তব্যরত কোনো ব্যাক্তি সরেজমিনে গিয়ে দেখা যায়নি। চলবে…..

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net