1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ভাতা বঞ্চিত গেজেটভুক্ত এক মুক্তিযোদ্বার পরিবার! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

শরণখোলায় ভাতা বঞ্চিত গেজেটভুক্ত এক মুক্তিযোদ্বার পরিবার!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৭ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ;
মন্তনালয়ের প্রকাশিত তালিকায় নামে সামান্য ত্রুটি থাকার কারনে শরণখোলায় প্রায়ত মুক্তিযোদ্ধা আঃ রব হাওলাদারের অসহায় পরিবারটি সরকারী ভাতার টাকা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন। ২০০৫, সালে গেজেটে নাম প্রকাশ হলেও মুক্তিযোদ্ধার স্ত্রী খাদিজা বেগম ও সন্তানরা প্রসাশনের দ্বারে দ্বারে ঘুরেও আজ পযুন্ত কোন কিনারা করতে পারেননি । ফলে আর্থিক সংকটের কারনে .এস .এস .সি পাশ করা মেয়ের লেখাপড়া বন্দ্ব হওয়ার পাশাপাশি চলছেনা মুক্তিযোদ্বার অসুস্থ স্ত্রীর চিকিৎসা। কোন ভাবে খেয়ে না খেয়ে দিন চলছে ওই পরিবারটির। কতর্ৃপক্ষের অবহেলায় তার আঃ রবের সম্মানী ভাতা চালু হচ্ছেনা বলে অভিযোগ খাদিজার । তিনি তার স্বামীর সম্মানী ভাতা পেতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
খেঁাজ নিয়ে জানাযায়, উপজেলা উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা আঃ রব হাওলাদার ১৯৭১ সালে সুন্দরবন সাব সেক্টরের তেতুলবাড়িয়া ক্যাম্পে প্রশিক্ষন নিয়ে মেজর জিয়াউদ্দিনের (অবঃ) নেতৃত্বে পরিচালিত গ্যারিলা গুরুপের অফিসার (কমান্ডার) হেমায়াত উদ্দিন বাদশার নেতৃতে মুক্তিযুদ্বে অংশ নেয়। স্বাধীনতার পরে ২০০৪, সালে বাগেরহাট জেলা যাচাই বাচাই কমিটি কর্তর্ৃক প্রকৃত মুক্তিযোদ্ধা হিসাবে শরণখোলা উপজেলার ১৮ নং তালিকায় মুক্তিযোদ্বা আঃ রবের নাম অন্তরভূক্ত হয়। এছাড়া ২০০৫ সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের ৩৮৩৮ নং তালিকায়ও তার নাম অন্তর ভূক্ত রয়েছে। ৯ বছর পূর্বে মুক্তিযোদ্ধা আঃ রব তার নিজ বাড়িতে মারাযান । ওই সময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য সরকারী অনুদান হিসাবে ৫ হাজার টাকা প্রদান করা হয়। পরে তার স্ত্রী খাদিজা বেগম এর নামে ভাতা প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয় । এছাড়া ২০১৪, সালের ২৩ ডিসেম্বর উপজেলা হিসাব রক্ষন দপ্তর থেকে মুক্তিযোদ্ধা আঃ রবের সম্মানী ভাতার অর্থ খাদিজার নামে পাশ করে দেয়া হয়। যার বই নং- শরন/৪০১ এবং সোনালী ব্যাংক রায়েন্দা বাজার শাখার হিসাব নম্বর মুক্তি/৪৪০ । কিন্তু রহস্য জনক কারনে আজও ভাতা বঞ্চিত রয়েছেন অসহায় ওই পরিবারটি ।
খাদিজা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী ২০১০, সালে মারা যাওয়ার পর ভাতার টাকা পেতে সংশ্লিষ্ট দপ্তর গুলোতে বহুবার কাগজ পত্র জমা দেন। এক পর্যায়ে উপজেলা হিসাব রক্ষন দপ্তর থেকে ভাতা পাশ হলেও ব্যাংকে গিয়ে কোন টাকা উত্তোলন করতে পারিনি । পরবর্তীতে, উপজেলা সমাজসেবা কার্যালয়ে কাগজ পত্র জমা দিয়েছি এবং গত কয়েক বছর যাবৎ আমি উপজেলা নির্বাহী অফিসার, সমাজ সেবা অফিসার সহ মুক্তিযোদ্ধা কমান্ডারের নিকট বার বার ঘুরেও কোন কিনারা করতে পারিনি । অর্থের অভাবে আজ আমার চিকিৎসা হচ্ছেনা, ছোট মেয়েটি এসএস সি পাশ করলেও তার পড়াশুনা বন্ধ। বর্তমানে খেয়ে না খেয়ে দিন কাটে আমাদের । কতর্ৃপক্ষের অবহেলায় আমার স্বামীর সম্মানী ভাতা দীর্ঘ দিন ধরে চালু হচ্ছে না। সংশ্লিষ্টদের আন্তরিকতা থাকলে সামান্য ত্রুটির কারনে ভাতা বঞ্চিত হওয়ার কথা নয়। তিনি যাতে যাতে দ্রুত ভাতার টাকা পান সে জন্য প্রধানমন্ত্রী কাছে দাবি জানান।
শরণখোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা বলেন, আঃ রব একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। এতে কোন সন্দেহ নেই । তাই এ মুহুর্তে ভাতার টাকা তার স্ত্রী – সন্তানদের খুবই প্রয়োজন । এছাড়া মুক্তিযোদ্বা কমান্ডার এম .এ .আব্দুল খেিলেক খান বলেন ,আঃ রব প্রকৃত মুক্তিযোদ্বা কিনা তা আমার জানা নেই । তবে, তার ব্যপারে উপজেলা সমাজসেবা দপ্তর থেকে খেঁাজ খবর নিয়ে প্রতিবেদন পাঠানোর কথা রয়েছে ।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্থফা শাহীন এবং সমাজসেবা কর্মকর্তা অতীস সরকার জানান , ওই মুক্তিযোদ্ধার ভাতা সংক্রান্ত একটি আবেদন পেয়েছি। যাচাই বাচাই করে মন্তনালয়ে তার প্রতিবেদন পাঠানো হয়েছে । সংশ্লিষ্ট মন্তনালয়ের নির্দেশ পাওয়া গেলে ভাতা ভোগের ক্ষেত্রে ওই পরিবারটির কোন বাঁধা থাকবেনা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net