1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংবাদ সম্মেলন না? কর্মী সম্মেলন! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে

সংবাদ সম্মেলন না? কর্মী সম্মেলন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৩ বার

চট্টগ্রাম, প্রতিনিধি:
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকে
কর্মী সম্মেলন করলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একাংশের সহ সভাপতি মনছুর আলম পাপ্পী। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার একুশে পত্রিকায় ‘ছিলেন চোর, এখন বোয়ালখালীর বাদশা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মনছুর আলম পাপ্পী। সংবাদ সম্মেলনে দেখা যায়,সাংবাদিকদের চেয়ারে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বসে থাকতে। শুধু তাই নয় যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা হইচই করতে থাকে। এতে সাংবাদিকেরা বিব্রত বোদ করেন। অনেক সিনিয়র সাংবাদিক চলে যেতে দেখা যায়।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক চুরির মামলার বিষয়ে জানতে চাইলে বিব্রত হন মনছুর আলম পাপ্পী। তিনি বলেন, ‘চুরির মামলার বিষয়ে আমি কিছুই জানি না। যদি কেউ আমার অজান্তে চুরির মামলা দিয়ে থাকে, আমি দেখবো। আসলে এ রকম কোন মামলা হয়েছে কিনা আমার জানা নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের একাংশের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শামসুল আলম, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য বেলাল মো. সাইফুদ্দিন, সিজেকেএস কাউন্সিলর রাশেদুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক কাজী ওসমান খসরু, নগর ছাত্রলীগের সহ সভাপতি সরওয়ার উদ্দিন, বোয়ালখালী পৌরসভা যুবলীগের সহ সভাপতি বায়েজিদ রাজু, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির বোয়ালখালী শাখার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ও সাবেক যুবলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী সহ বিপুল পরিমান যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মী।
সংবাদ সম্মেলন না কর্মী সম্মেলন তা অনেরই প্রশ্ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net