1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অভাব একজন শাবানা কিংবা সালমানের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি

অভাব একজন শাবানা কিংবা সালমানের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪০১ বার

ইমরুল শাহেদ : বছরের শেষ দিকে এসে অনেক ছবি নির্মিত হতে দেখা যাচ্ছে। ছবি মুক্তির হিড়িকও রয়েছে। মাত্র এক সপ্তাহ আগে একইসঙ্গে দুই ছবি মুক্তির নিয়ম ভেঙে তিনটি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু ফল যা হওয়ার, হয়েছে। কোনো ছবিই ব্যবসায়িক সাফল্য পায়নি। এমনকি শাকিব খান ম্যাজিকও এখন আর কাজ করছে না। শাকিব অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং ‘নোলক’ চরমভাবে ব্যর্থ হয়েছে। ঢাকার চলচ্চিত্রে এখন কোনো নির্ভরশীল তারকা নেই। অভিনেতা এবং অভিনেত্রীরা পারিশ্রমিক চান আকাশছোঁয়া। কিন্তু কোনো অভিনেতা বা অভিনেত্রীই ছবির ব্যবসায়ের কোনো নিশ্চয়তা দিতে পারেন না। তাহলে তারা পারিশ্রমিকের ব্যাপারে আপোস করেন না কেন? একজন অভিনেতার যখনই মনে হয় তিনি প্রযোজকদের কাছে কিছুটা চাহিদাসম্পন্ন তখনই তিনি পারিশ্রমিক বাড়াতে শুরু করেন। এখান থেকে পরিত্রাণ চাইছেন নির্মাতারা। যা হোক, শাবানা এবং সালমান শাহের পর আর কোনো তারকাই চলচ্চিত্র শিল্পের হাল ধরতে পারেননি। এই দুইজন শিল্পী কখনোই একটা পর্যায় পর্যন্ত পারিশ্রমিক নিয়ে বাড়াবাড়ি করেননি। তাদের মধ্যে ছিলো একটা স্থিতিশীলতা। তারা স্থিতিশীল থেকে নিজেদের জনপ্রিয়তা বাড়িয়েছেন দর্শকের কাছে। নির্মাতারা নিজেরাই বাজার চাহিদা অনুসারে তাদের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘদিন হলো শাবানা চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছেন। কিন্তু গ্রাম-গঞ্জের মানুষ এখনো শাবানাকে খোঁজেন। তার চলে যাওয়ার রহস্য সন্ধান করে বেড়ান। একইভাবে রোমান্টিক নায়ক সালমান শাহ যে অবস্থান তৈরি করেছিলেন, সে স্থানে দর্শক আরেকজনকে বসাতে চান না। এখন রোমান্টিক নায়ক হিসেবে দর্শক হৃদয়ে স্থান করে নিতে হলে সালমান শাহকে ছাড়িয়ে কাউকে আসতে হবে। সে সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। জাজ মাল্টিমিডিয়া অকাতরে অর্থ ব্যয় করেও নির্মাতাদের জন্য কোনো নির্ভরশীল তারকা তৈরি করতে পারেনি। তবে নুসরাত ফারিয়া, পূজা চেরি, জলি, রোশান, সিয়াম বা বাপ্পী চৌধুরীরা কাজ করছেন অঢেল। কিন্তু দর্শক হৃদয়ে আবেদন তৈরি করতে পারছেন না। এখন চলচ্চিত্র শিল্পের পুনরায় প্রাণপ্রতিষ্ঠা করতে হলে শাবানা বা সালমানের মতো তারকা লাগবে। প্রযোজকরা সেই অভাবই অনুভব করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net