1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভুলের_বাঙালি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

ভুলের_বাঙালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৫ বার

উত্তম অরণ :
আমরা ভুলে যাই – বিশ্বজিৎ
আমরা ভুলে যাই – রসরাজ
আমরা ভুলে যাই – সাগর-রুনী
আমরা ভুলে যাই – তনু, নুসরাত অথবা ঐশী
আমরা ভুলে যাই – অভিজিৎ কিংবা নীলয় নীল।

ভুলতে ভুলতেই ভুল জোয়ারে আবার ভাসি
লালসার ছোবলে, ধর্ষিতা বোনের আহাজারি
খুঁজে নেই আবার সেই অগোছালো মাসি-পিসি
ভুলে যাই, ভুলের পরাভূত শকুনের কার্ণিশ
যেখানে প্রতিনিয়ত ক্ষমতার হলি খেলে বর্ণিল।

বিজয়ের মাস আসে, স্মৃতি মন্থন করে রাষ্ট্র
মগ্ন হই ভ্রমে, করি পৈশাচিক আনন্দ
কানে বাজে, সেই বজ্র কন্ঠ –
এবারের সংগ্রম মুক্তির সংগ্রহ,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
মনে দেয় অভয় বাণী, আবার হই ভ্রান্ত।

ইচ্ছে করে, সেই কন্ঠের মানুষটিকে ফিরিয়ে আনি
যে মানুষটি দিয়েছিলো মুক্তির অভয় বাণী
বিভেদের শৃঙ্খল ভেঙে যেন নতুন দিন গড়ী
মোরা নই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান
মানুষ মানুষ মিলে হই যেন বাঙালি।

বঙ্গবন্ধুর সোনার বাংলায়, একি হাল দেখি!
রবিন্দ্র-নজরুল কিংবা সুফিয়া কামাল
তোমার আমার জাত বেজাতের ভাগাভাগি
ক্ষমতার লড়াইয়ে ঝরছে জীবন, বিভেদের দাঁড়ি
নয়ন মেলিয়া দেখি, চারিদিকে ভুলের বাঙালি।

সত্যিই খুঁজি, বঙ্গবন্ধুর বজ্র সাম্যের বাণী
নতুন বাংলা চাই, মুখোশের আড়াল থেকে স্বাধীন।
#ভুলের_বাঙালি []©
® ৯ ডিসেম্বর, ২০১৯ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net