1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

নবীনগরে ক্ষুদে শিক্ষার্থীদের মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩৩৯ বার

আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেধাবী ও শিক্ষিত প্রজন্ম গড়তে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে
ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত দুই শিফটে উপজেলার ৩৫ টি কিন্ডারগার্টেনের ১ম-৪র্থ শ্রেণির মোট ৯৯১ জন পরীক্ষার্থী উৎসবমুখর পরিবেশে এ মেধা যাচাইয়ে অংশ নেয়।

এতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আবু মোছা। এসোসিয়েশনের সভাপতি আবু কামাল খন্দকারের দিক নির্দেশনায় পরীক্ষা পরিচালনায় ছিলেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক এ কে এম আসাদুজ্জামান কল্লোল, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, দৈনিক ইত্তেফাক ও বিটিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল প্রমুখ। উপস্থিত ছিলেন বিজয় টিভি প্রতিনিধি জালাল উদ্দিন মনির, যুগান্তর প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জল, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি আইকে ইব্রাহীম, দৈনিক প্রথম ভোর প্রতিনিধি কামরুল ইসলাম, দৈনিক করতোয়া প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আবু কাউসার প্রমুখ।
এছাড়া বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ পরীক্ষায় অভিভাবক বিশেষ করে মায়েদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায়। উল্লেখ্য যে, উপজেলার ক্ষুদে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এ পরীক্ষাটি বিগত ২০১১ সাল থেকে অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net