1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভারতের নাট্যোৎসবে প্রশংসা কুড়ালেন কিশোরগঞ্জের তরুণ মূকাভিনয় শিল্পী রিফাত ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী

ভারতের নাট্যোৎসবে প্রশংসা কুড়ালেন কিশোরগঞ্জের তরুণ মূকাভিনয় শিল্পী রিফাত ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪৫ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:

ভারতের গোমতি জেলা ত্রিপুরার উদয়পুর টাউন হলে গত ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় শিবপ্রসাদ দেব আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৯। এই নাট্যোৎসবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়েছিলো ‘জলছবি মাইম থিয়েটার’।

উৎসবে প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করেন জলছবি মাইম থিয়েটারের কর্ণধার কিশোরগঞ্জের তরুণ মূকাভিনয় শিল্পী রিফাত ইসলাম।

বর্ণাঢ্য এই আয়োজনে ভারত-বাংলাদেশের বেশ কয়েকটি দল অংশগ্রহন করে। ৭ দিনব্যপী এ উৎসবের আয়োজন করে উদয়পুর-ত্রিপুরার নাট্যসংগঠন লিটল ড্রামা গ্রুপ।

উৎসবে অংশগ্রহণ শেষে দেশে ফিরে রিফাত ইসলাম বলেন, এ উৎসবে আমি আমার সর্বোচ্চ মঞ্চায়িত পরিবেশনা ‘টু ইন ওয়ান ড্যান্স’ মঞ্চায়ন করি। পারফর্মেন্সের সময় উৎসুক দর্শকের হাত তালি এবং পারফরমেন্স শেষে দর্শকের ফটোসেশন আমাকে উৎসাহ দিয়েছেন।

এই প্রথম দেশের বাইরে নিজেকে মেলে ধরতে পেরে আমি আনন্দিত। নিজ দেশের হয়ে বিদেশের মাটিতে পারফর্ম করা প্রত্যেক শিল্পীর জন্য গর্বের।

উল্লেখ্য, রিফাত ইসলাম এ পর্যন্ত প্রায় ৩০০ মঞ্চে পারফর্মেন্স করেছেন। নাচ ও অভিনয়ের সমন্বয়ে ব্যতিক্রমী পরিবেশনা ছাড়াও তিনি একজন মূকাভিনয় শিল্পী। এরই ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর মূকাভিনয় নির্ভর ‘জলছবি মাইম থিয়েটার’ তিনি প্রতিষ্ঠা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net