1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় চাঁদা না দেওয়ায় ঘর ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রাঙ্গুনিয়ায় চাঁদা না দেওয়ায় ঘর ভাংচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৬ বার

চট্টগ্রাম ব্যুরো: রাঙ্গুনিয়া উপজেলার মধ্য বেতাগী গ্রামের মাইজ পাড়ার মোঃ দেলোয়ার হোসেন নামের একব্যক্তির ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। আজ সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন জানান, তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। তিনি স্কুলে থাকাকালীন, সকাল সাড়ে ৯ টার দিকে কয়েকজন যুবক ছেলে এসে আমার পরিবারের কাছে চাঁদা দাবি করে। কিসের চাঁদা? পরিবার জানতে চাইলে, বলে ঘর তুলতে হলে চাঁদা দিতে হবে চাঁদা না দিলে ঘর তুলতে পারবিনা বলে অকথ্য ভাষায় গালাগাল করে। চাঁদা না দেওয়ায় তাঁরা আমার ঘর ভাংচুর করে। তিনি আরো বলেন, ১৯৮৩ সালে তার বাবা জায়গাটি ক্রয় করেন। বিগত ৩৭ বছর এই জায়গা তিন ভাইয়ের ভোগদখলে রয়েছে। তার মধ্যে ছোট ভাই গত ৩ বছর আগে মারা যায়। বর্তমানে দুই ভাইয়ের ভোগদখলে থাকা জাগার উপরে ঘর নির্মাণ করছিলেন। নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে আসলে দুষ্কৃতকারীরা এ হামলা চালায়। জায়গাটি দখল করার জন্য পাশের কিছু দুষ্কৃত লোক অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জায়গাটি নিয়ে আদালতে মামলার বিচারাধীনও রয়েছে বলে জানান। এবিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে বলেন, আমরা তাদের বিরুদ্ধে আগামীকাল মামলা করবো। আজকে সময়ের জন্য যেতে পারিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net