ঢাকা   ০৩:৫৯:২০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় শ্রীপুরে যুবককে গাছে বেঁধে হাতুড়িপেটা, ২ সপ্তাহ যাবৎ হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
  • ৪৩০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা থেকে মোঃসাইফুল্লাহঃ
মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা প্রশাসনকে অবহিত করায় আব্দুর রহিম শেখ (৩২) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে প্রতিপক্ষরা । ঘটনার শিকার আব্দুর রহিম শেখ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার করন্ডি গ্রামের দিয়ানত আলী শেখের পুত্র। গুরুতর আহত অবস্থায় ২ সপ্তাহ যাবৎ রহিম এখন ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে যন্ত্রনায় ছটফট করছে।
আব্দুর রহিম গত ৪ জানুয়ারি শনিবার হাসপাতালের ৩ নাম্বর বেডে শুয়ে আমাদের প্রতিবেদককে জানান, করন্ডি গ্রামের ফারুক ও ভাদু মাগুরার শ্রীপুর উপজেলাধীন গড়াই নদী থেকে অবৈভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। এলাকার লোকজন আমাকে এ বিষয়ে উর্দ্ধতন মহলকে জানাতে অনুরোধ করেন। আমি বিষয়টি মাগুরা জেলা প্রশাসককে লিখিতভাবে জানাই, এতে ক্ষিপ্ত হয়ে ফারুক ও ভাদু তাদের সমর্থক মাজেদুল, ফিরোজ, ছরোয়ার সর্দার এবং ওহাব সর্দারকে সাথে নিয়ে গত ২৩ ডিসেম্বর আমাকে গাছের সাথে বেঁধে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে । পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বিভিন্ন সূূূূত্রে জানা গেছে, অভিযুক্তরা শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাসের ছত্রছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায়। এ বিষয়ে মতামত জানার জন্য চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাসের মোবাইলে একাধিকবার কথা তিনি এবিষয়টি এড়িয়ে যান।
অন্য দিকে এ বিয়য়ে প্রতিবাদি আহত আব্দুর রহিম আরো জানান মাগুরার জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম স্যার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীরকে লিখিত ভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে বিদেশে অবস্থান করায় এ বিষয়ে কোন অগ্রগতি নেই বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান কে ৫ জানুয়ারি দুপুরে জিজ্ঞেস করলে তিনি জানান – বালু উত্ততোলনের বিষয়টি আমাদের বিষয় না, আর আব্দুর রহিমের মারার বিষয়ে বলেন – তারা আমার কাছে বা থানায় কোনো অভিযোগ নিিয়ে আসেনি।আসলে অবস্থা বুঝে ব্যবস্হা নিবো। তবে আমি শুুুুনেছি ছেেলেটির মাথায় সমস্যা আছে,একাধিক বার তাকে পাবনা নেওয়া হয়েছে । মাথায় সমস্যার বিষয়ে আব্দুুর রহিম বলেন আমরা মাথায় কোনো সমস্যা নেই, আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করে দেখতে পারেন? মূূলত ওরা আমাকে পাগল বানিয়ে আমার প্রতিবাদি কন্ঠকে বন্ধ করে দিতে চাই। বর্তমানে দারুন ভাবে নিরাাপত্তাহীনতায় ভূগছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি