1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমিন আমিন ধব্বনিতে প্রকম্পিত ইজতেমা ময়দান ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি 

আমিন আমিন ধব্বনিতে প্রকম্পিত ইজতেমা ময়দান ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৪০৫ বার

শহিদুল ইসলাম শৈশব, টংগী (গাজীপুর) :
আজ সকাল ১১ টা ৯ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৬ মিনিট সময় শেষ হয় ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত। দীর্ঘ ৩৭ মিনেটের সময় পুরো ইজতেমা ময়দানজুড়ে পিনপতন নীরবতা নেমে আসে। কিছুক্ষণ পর পর আল্লাহু আমিন আল্লাহু আমিনে মুখরিত পুরো টংগী নগরী। মোনাজাতের সময় ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকাজুড়ে জনসমুদ্রে পরিনত হয়। গাজীপুর মেট্রো পলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অব্যাবস্থাপনায় সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং থাকায় সড়কে বসতে চরম ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। উপস্থিত মুসল্লিরা জানান, পূর্বের ১ যুগের ন্যায় এতো মুসল্লী ইজতেমায় অংশ গ্রহণ করেনি।
ইজতেমায় আখেরী মোনাজাত পরিচালনা করেন, কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করেন দেশ ও সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন, মানুষের মাঝে ইমান ও হেদায়েত দান করেন, এই ইজতেমাকে কবুল করেন, ইজতেমায় সকল মুসল্লীর গোনাহ মাফ করে দেন, সকল মুসলিমের মোনাজাত কবুল করে নেন। হে আল্লাহ আমাদের আখেরাতের দিন সকল গোনাহ ক্ষমা করে দেন। হে আল্লাহ আমাদের নবীর সাফায়েত দান করেন, হে আল্লাহ আমাদের ঈমানকে শক্ত করে দেন, আমাদের সবার মাঝে ঈমানকে মজবুত করে দেন, হে আল্লাহ আমাদের আখলাক কে হেফাজত করার তৌফিক দান করেন, হে আল্লাহ সয়তানের হাত থেকে আমাদের মুক্ত করেন, বেলা ১১টা ৪৬ মিনিটে আমিন আমিন ধব্বনিতে মুখরিত হয়ে উঠে ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকা। মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের।
ইজতেমার মোনাজাতের পুর্বে বাদ ফজর বয়ান করেন মাওলানা আব্দুর রহমান (মুম্বাই) ও হেদায়েতুল বয়ান করেন মাওলানা জিয়াউল হাসান (পাকিস্তান) ওলামাদের বয়ান করেন ইব্রাহিম দেওলা (ভারত) বয়ানে মুসলিম ভাইদের উদ্দেশ্য বলেন, আপনারা যদি আখেরাতে শান্তিময় জীবন চান তাহলে আল্লাহর দলে দলে তাবলীগে যোগ দিন। এই দুনিয়া স্থায়ী নয় আসল দুনিয়ার কথা চিন্তা করাই প্রতিটি মুসলমানদের জন্য উত্তম।
ইজতেমায় আরো তিন মুসল্লীর মৃত্যু
এরা হলেন, নুরু ইসলাম (৬০) দুলদিয়া বাজার গ্রামের কটিয়াদি থানার কিশোরগঞ্জ জেলার পীর বক্সের ছেলে। আলী আহমেদ (৬১) করাচিপাড়া গ্রামের টেকনাফ থানার কক্সবাজার জেলার মোছম আলির ছেলে। আব্দুল মমিন(৫৫) হাটখোলা গ্রামের পাচবিবি থানার জয়পুরহাট জেলার জমির উদ্দিনের ছেলে। এই নিয়ে ইজতেমায় তিন দিনে ১২ মুসল্লীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net