1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণ: ধর্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

কুমিল্লা নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণ: ধর্ষক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৩০১ বার

স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণের দায়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করে গত বৃহস্পতিবার জেল হাজতে পাঠিয়েছে। ধর্ষিতা ওই তরুণীকেও ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নাঙ্গলকোট থানায় ধর্ষিতা তরুণী লিখিত অভিযোগ করলে পুলিশ বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক উপজেলার হেসাখাল ইউনিয়নের আজিয়াপাড়া তেতৈয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো: শাহিনকে (৩০) তার বাড়ি থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন গ্রামে মুদি মালের ব্যবসা করে। সম্প্রতি তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে পাশ্ববর্তী বাড়ির স্বামী পরিত্যক্তা ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মঙ্গলবার রাতে বাড়ির পাশের নির্জন স্থানে তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। বুধবার রাতে ধর্ষিতা তরুণী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক শাহিনকে আটক করে।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষিতা তরুণীর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net