1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় নূরে বাংলার মুক্তির দাবিতে মিছিল ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

চকরিয়ায় নূরে বাংলার মুক্তির দাবিতে মিছিল ও মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৫৮০ বার

চকরিয়া প্রতিনিধি: চকরিয়ায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা উপজেলা শাখার উদ্যোগে জেলবন্দী মাওলানা মাহবুবুল হক আল কাদেরী প্রকাশ নূরে বাংলার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার ১৯জানুয়ারি দুপুরে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সালাউদ্দিন খালেদের নেতৃত্বে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পৌরশহরের চিরিঙ্গা থানা রাস্তার মাথাস্থ এশিয়ান হসপিটালের সামনে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনের সমাবেশে অধ্যাপক সালাহউদ্দিন খালেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা আবদুল হাকিম, ছাত্রনেতা আবুল হাসেম ও মোশারফ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কারাগারে আটক মাওলানা নূরে বাংলার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি ওয়াজ মাহফিলে ধর্মীয় আলোচনা না করে প্রকাশ্যে দেশের বিশিষ্ট আলেমদের অকথ্য ভাষায় গালি-গালাজ করেন মাওলানা মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা। এরপর এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়। এটিকে কেন্দ্র করে গত মঙ্গলবার ৭জানুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের হাতে আটক হয় নূরে বাংলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net