1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আবদুল্লাহ আল মাহফুজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আবদুল্লাহ আল মাহফুজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০
  • ৪১২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল বেশি করায় চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এর হাত থেকে তিনি শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল করা হয়েছে। মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ সার্বিক দিক বিবেচনায় মঙ্গলবার মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আবদুল্লাহ আল মাহফুজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেবা গ্রহীতাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net