ঢাকা   ১১:৩১:৪৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা 

চৌদ্দগ্রামে ডাবল টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪৩০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ইশানচন্দ্র নগর যুব সমাজ কর্তৃক আয়োজিত ডাবল টেনিস বিগ বাউন্ডারি টুর্ণামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশান চন্দ্র নগর ক্রিকেট গ্রাউন্ডে অনষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে স্থানীয় দুই শক্তিশালী দল ‘নয়ন ক্রিকেট একাদশ’ বনাম ‘সবুজ ক্রিকেট একাদশ’। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ ফাইনাল খেলায় “নয়ন ক্রিকেট একাদশকে” ১৬ রানে পরাজিত করে “সবুজ ক্রিকেট একাদশ” চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি অ্যাডভোকেট নঈমুল হক রাফিদ। কুমিল্লা জেলা শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. বাবুল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল কাদের। ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এম এ বাশার নয়ন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান শামসু, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান মাসুদ, উপজেলা আ’লীগ নেতা মো. ফারুক আব্দুল্লাহ্, মো. মাহবুব হোসেন মজুমদার, ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক লীগ নেতা এম এ নোমান, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগ নেতা মো. জামাল উদ্দীন, ঘোলপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক পিন্টু, স্থানীয় আ’লীগ নেতা মো. আলী আহমেদ, আবুল কালাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি