1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সকল কার্যক্রম অবাঞ্ছিত ঘোষনা করেছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

টঙ্গীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সকল কার্যক্রম অবাঞ্ছিত ঘোষনা করেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০
  • ৪০৬ বার

ফরিদ আহমেদ নয়ন, টঙ্গী
গাজীপুুরের মাটি ও মানুষের নেতা ভাওয়াল বীর, জাতীয় শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামী নূরুল ইসলাম দিপুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ঘোষণা করায় টঙ্গীতে প্রতিবাদসভা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে উক্ত পদ থেকে অব্যাহতির ও নূরুল ইসলাম দিপুসহ ঘৃনিত খুনিদের দ্রæত ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান। গতকাল বিকেলে টঙ্গী আওয়ামীলীগ কার্যালয়ে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভায় টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ওসমান আলী, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলী, আব্দুল জলিল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: জাকির হাসান খোকন, যুবলীগ নেতা সাত্তার মোল্লা, মো: কাইয়ুম সরকার, আমান উদ্দিন সরকার, সোহেল রানা, লিটন উদ্দিন সরকার, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, গাজীপুর মহানগর নবীন লীগের সভাপতি একে এম পলাশ মাহমুদ, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তরা টঙ্গীতে জাতীয় পার্টিও সকল ধরনের কার্যক্রম অবাঞ্চিত ঘোষনা করেন। পরে গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন শেষে মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net