1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে গার্মেন্ট কারখানার বিষাক্ত গ্যাসে ২৫ শ্রমিক অসুস্থ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

টঙ্গীতে গার্মেন্ট কারখানার বিষাক্ত গ্যাসে ২৫ শ্রমিক অসুস্থ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৩৫৪ বার

এফ এ নয়ন : টঙ্গীর মেঘনা রোড এলাকার অ্যামট্রানেট গ্রুপের ব্র্যাভো এ্যাপারেলস ম্যানুফ্যাকচার কারখানার অন্তত ২৫ শ্রমিক আউট স্ট্রীম চিমনির নির্গত বিষাক্ত গ্যাসে অসুস্থ্য হয়ে পড়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে। অসুস্থ শ্রমিকদেরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ গার্মেন্টকর্মীরা হলেন ইসমত আরা (১৮), শাবনুর (২৩), রুমা আক্তার (২০), মুনিয়া আক্তার (২৫), আরজিনা (২৬), মনিরা (১৭), আসমা (২৩), আলেয়া বেগম (২৫), পারুল আক্তার (২৬), তাসলিমা (১৬), মনি আক্তার (১৮), চামেলি বেগম (২৭), সুমি আক্তার (২০), সাফিয়া (১৬), সখিনা বেগম (২৩), মমতাজ বেগম (২২), বানু আক্তার (২৫), শিল্পী বেগম (২৬)।
কারখানার সুইং অপারেটর আলেয়া বেগম, মনি আক্তার, সুমি আক্তার ও মমতাজ বেগম জানান, বেলা সাড়ে এগারটার দিকে তাদের এক সহকর্মী ওয়াশরুমে পানি খেতে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সে কাঁপতে থাকে এবং ফ্লোরে পড়ে যায়।
তাকে দেখতে এসে অন্যরাও ওই ওয়াশরুমে গেলে একে একে সবাই অসুস্থ হয়ে কাঁপুনি দিয়ে ছটফট করে অজ্ঞান হয়ে পড়ে যায়।
খবর পেয়ে তাদের অপর সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে বেলা বাড়ার সাথে সাথে অসুস্থ রোগীর সংখ্যা হাসপাতালে বেড়েই চলছিল।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অ্যামট্রানেট গ্রুপের জনসম্পদ কর্মকর্তা মো. সুজন মাহমুদ বলেন, যে ওয়াশরুম থেকে শ্রমিকরা পানি নিচ্ছিল সেখানকার জানালা ছিল খোলা। তাই পাশের আউট স্ট্রীম চিমনির গ্যাস বাতাসের সাথে ওয়াশরুমে প্রবেশ করায় তারা অসুস্থ হয়েছে। আমরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা বলেন, অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে তাদের এমন সমস্যা হয়েছে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে। তবে রোগীদের সবাই শংকামুক্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net