1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গী ইজতেমার ময়দান থেকে দুই শিশু উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী  মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

টঙ্গী ইজতেমার ময়দান থেকে দুই শিশু উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৩৩০ বার

এফ এ নয়ন:গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে আনুমানিক ৩ বছর বয়সী দুই শিশু পাওয়া গেছে। এদের একজনের নাম সূর্য ও অপজনের নাম হাফিজাতুল জান্নাত। প্রায় সমবয়সী শিশু দুটি গত মঙ্গলবার বিকেলে ইজতেমা ময়দানে খেলা করছিল।
ইজতেমায় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, শিশু দুটি ঠিকানা বলতে না পারায় ইজতেমার মুসল্লিরা মঙ্গলবার বিকেলে এদেরকে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে আসেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানায় শিশু ২টি রয়েছে।থানায় যোগাযোগ করা হলে ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, শিশু দুটি থানায় অভিভাবকদের জন্য কান্নাকাটি করছে। তারা ঠিকানা বলতে পারছে না। শিশু হাফিজা শুধু বাবার নাম হাবিবুর রহমান ও মাতার নাম সাজেদা বলতে পারছে। তাদের অভিভাবকদের সন্ধানের জন্য বিভিন্ন থানায় ইতিমধ্যে ম্যাসেজ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net