1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দাম বেশি পেয়ে মাগুরার কৃষকরা পেঁয়াজ চাষ বাড়িয়েছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

দাম বেশি পেয়ে মাগুরার কৃষকরা পেঁয়াজ চাষ বাড়িয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৩৫৫ বার

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহঃ
মাগুরার বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ উঠতে শুরু করলে ও দাম তেমন কমেনি। তাই মাগুরার কৃষকদের মাঝে পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ বেড়েছে অনেক। স্থানীয় বাজারে পেঁয়াজের দাম ওঠা নামা করছে, বর্তমানে ১০০ টাকা থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এরই মধ্যে অর্ধেকের বেশি জমিতে কৃষক পেঁয়াজের চারা রোপণও করেছে।
এ বছর মাগুরাতে ৬ হাজার ৩ শত ২০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মাগুরা কৃষি অধিদপ্তর ।
আর এ পরিমাণ জমি থেকে এ বছর প্রায় ১ লাখ ১০ হাজার ১০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। ।
গত বছরের শেষ দিকে কৃষকরা পেঁয়াজের ভালো দাম পায়। এখন বাজারে যে ‘মুড়ি কাটা পেঁয়াজ আসছে, সেটিরও আশানুরূপ দাম পাচ্ছেন কৃষকরা।
মাগুরা কৃষি বিভাগ সূত্র মতে, এ বছর দুই-তৃতীয়াংশ জমিতে এরই মধ্যে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে।
আবহাওয়া ভালো থাকলে কয়েক দিনের মধ্যে বাকি জমিতেও রোপণের কাজ শেষ হবে। নতুন এই পেঁয়াজ বাজারে আসতে আড়াই থেকে তিন মাস সময় লাগবে। তত দিন বর্তমানে বাজারে আসা পেঁয়াজেই চলে যাবে। ফলে মাগুরার বাজারে আর নতুন করে পেঁয়াজের সংকট সৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি।
মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত । সরেজমিনে দেখাগেছে,, বিষ্ণুপুর, খালিয়া খড়িচাল, বারই পাড়া, খামারপাড়া, বরিশাট, শ্রীপির, মদনপুর গোয়ালপাড়া,কালিনগর, নবগ্রাম, চাকদা মাশালিয়া নাকোল সহ আরো অনেক গ্রামে মাঠের পর মাঠে কৃষকরা পেঁয়াজ রোপনের কাজ করছেন, এমনকি অনেক কৃষক নতুন ঘরের মেঝেতে ও পেঁঁয়াজ রোপন করেছে।
শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের পেঁয়াজ চাষি মোঃ সাইদুল সেখ জানান, ‘আমি এবছর ২০০ শতক জমিতে পেঁয়াজের চাষ করেছি। গতবছর মাত্র ৫০ শতক জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। আশাকরি ফলন ভালো হলে ৪০০ মনের উপরে পেঁয়াজ পাবো।’
নবগ্রাম গ্রামের কৃষক মোল্লা শফিকুল ইসলাম জানান, ‘আমি প্রতিবছরই পেঁয়াজ চাষ করি, গত বছর ১০৫ শতক জমিতে পেঁয়াজ লাগিয়েছিলাম এ বছরও ১২৯ শতক জমিতে পেঁয়াজ চাষ করেছি। শতক প্রতি ৪০০/ ৫০০ টাকা করে খরচ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আশা করছি ২৫০ /২৬০ মনের কাছাকাছি পেঁয়াজ পাবো।’
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন জানান, ‘এ বছর ভালো দাম পেয়ে পেঁয়াজ চাষিদের মুখে হাসি ফুটেছে। এ কারণে গত বছরের চেয়ে এ বছর পেঁয়াজ চাষে চাষিদের বেশি আগ্রহী দেেখা যাচ্ছে।
এবছর পেঁয়াজের দাম বেশী হওয়ার কারণে শ্রীপুরের পাশাপাশি মাগুরা সদর, মোহাম্মদপুর এবং শালিখা উপজেলার কৃষকরাও পেঁয়াজ চাষে ঝুঁকছে।
শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের মোঃ হাসিবুর রহমান রিপন জানান, – আমি একজন ব্যবসায়ি- গতবছর অনেক চড়া দামে পেঁয়াজ কিনে খেয়েছি তাই এবার বাধ্য হয়েই আঙ্গিনা সহ বাড়ীর আশেপাশের কয়েেক শতক জমিতে পেঁয়াজ লাগিয়েছি’
শ্রীপর সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা বাবু শ্যামল কুমার জানান, ‘চাহিদা ও বাজার মূল্য বেশি থাকায় এবছর কৃষকরা বেশি পরিমাণ পেঁয়াজের আবাদে আগ্রহী হয়েছ। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন আশা করছি।’
শ্রীপুর উপজেলার কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা জানান– এ বছর শ্রীপুর উপজেলায় পেেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ২৮৫০ হেক্টর জমিতে কিন্তু কৃষক পেঁঁয়াজের দাম বেশি পাওয়ায় এখন পর্যন্ত রোপন হয়েেছে ৫৪৯৫ হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিিগুন। চাষীদেরকে শ্রীপুর কৃষি বিভাগ সার্বিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। এ বছর পেঁয়াজের চারার দাম ও চাষিদের ক্রয় সীমার মধ্যে আছে ,আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন আশা করছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net