1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী কারাগারে ডাকাতির মামলার আসামীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

নোয়াখালী কারাগারে ডাকাতির মামলার আসামীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৫২০ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী জেলা কারগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কারা হাজতি আবু নাছের মাসুুদ (৫০) বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

আবু নাছের মাসুুদ চারটি ডাকাতি মামলার আসামি ছিল। গত ২৮ নভেম্বর ২০১৯ ইং তারিখে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে। তিনি বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের বাদশা বাড়ির মমিন উল্যার ছেলে।

নোয়াখালী কারাগারের জেল সুপার মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুদ বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সে ডাকাতির ৪টি মামলায় ৩৯৫ ও ৩৯৭ ধারার আসামি ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net