1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিতার মর্যাদায় পুত্র মেয়র! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

পিতার মর্যাদায় পুত্র মেয়র!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২০
  • ৩৮৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: বুধবার ১জানুয়ারি সারাদেশে জাতীয় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। চকরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নানান আনুষ্ঠানিকতায় বই বিতরণ উৎসব চলে। এসব প্রতিষ্ঠানের কোন প্রতিষ্ঠানে স্থানীয় এমপি প্রধান অতিথি আবার অন্য প্রতিষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রধান নতুবা ইউএনও প্রধান অতিথি ছিলেন। এমনও দেখা গেছে সবাই একইমঞ্চে শ্রেণিভেদে অতিথির আসন অলংকৃত করেছেন।
এসবের কিঞ্চিত ব্যতিক্রম হয়েছে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটি উপজেলার স্বনামধন্য ও ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান। সরকার নির্দেশিত সারাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়েও বর্ণাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
ভাগ্যানুক্রমে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যলয়ের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন। পুত্র মেয়র হওয়ার সুবাদে অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ায় পিতা ওই অনুষ্ঠানের এক নাম্বার বিশেষ অতিথি মনোনীত হন।
তাই বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন পৌর মেয়র আলমগীর চৌধুরীর গর্বিত পিতা চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ৮ম বারের মতো নির্বাচিত সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ। আর এমন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সচেতন মহল এটিকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে বলেন, আজ যোগ্য পিতার সুযোগ্য সন্তান হওয়ায় বাবার মান-মর্যাদা পাচ্ছেন পৌর মেয়র আলমগীর চৌধুরী। দাদার হাতে গড়া প্রতিষ্ঠান চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির সম্মানে ভূষিত হন তিনি। মেয়র আলমগীর চৌধুরী এতদাঞ্চলের সুপরিচিত শিক্ষানুরাগি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম আবদুল মজিদ সিকদারের সুযোগ্য নাতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net