ঢাকা   ০৬:২০:৩৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন চার তরুণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৫০৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :
কবিতা, উপন্যাস, গল্প ও ছড়ার পাণ্ডুলিপির জন্য পুরস্কার পেলেন চার তরুণ লেখক। জ্যেষ্ঠ শিল্পী ও গুণীজনদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে সাহিত্যচর্চায় নিজেদের দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করলেন তাঁরা।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ২য় তলায় আয়োজন করা হয় প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ‘২০ প্রদান অনুষ্ঠান। এ বছর ‘মাটি’ উপন্যাসের পাণ্ডুলিপির জন্য প্রিন্স আশরাফ, ‘বর পালালো’ ছড়ার পাণ্ডুলিপির জন্য জনি হোসেন কাব্য, ‘শেষ বিকেলের গল্প’ পাণ্ডুলিপির জন্য তন্ময় আলমগীর ও ‘উদ্বাস্তু মেঘের মিছিল’ কবিতার পাণ্ডুলিপির জন্য মাহমুদ হায়াত পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় নগদ সম্মানী চেক, ক্রেস্ট ও সনদ।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। শিশুসাহিত্যিক আসলাম সানীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, মুক্তিযোদ্ধা, অধ্যাপক ও অভিনেতা জিয়াউল হাসান কিসলু, রম্যলেখক আহসান কবির এবং শিশুসাহিত্যিক মালেক মাহমুদ।

বক্তারা পাণ্ডুলিপি বিজয়ী প্রত্যেকে আরো দায়িত্বশীল হয়ে বাংলা সাহিত্যসৌধকে সমৃদ্ধ করার আহবান জানান। শুভেচ্ছা বক্তব্য দেন প্রিয় বাংলা প্রকাশনীর প্রকাশক এস এম জসিম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেদ রেহমান ও সালমা তালুকদার। প্রিয় বাংলা প্রকাশনী গত ৩ বছর ধরে প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান প্রিয় বাংলার প্রকাশক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি