1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আওয়ামী লীগের দু গ্রুপের সংর্ঘষ, চেয়ারম্যানসহ আহত ১৫ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

মাগুরায় আওয়ামী লীগের দু গ্রুপের সংর্ঘষ, চেয়ারম্যানসহ আহত ১৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪১৩ বার

মাগুরা থেকে মোঃসাইফুল্লাহঃঃ
মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে
ভলিবল খেলার বিরোধ মিমাংসা সভায় প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, এ পর্যন্ত ২ জনকে আটক করা হয়েছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম আজ২৮ জানুয়ারি মঙ্গগলবার ১১ টার দিকে আমাাদের প্রতিনিধিকে জানান, সোমবার বিকেলে রাউতড়া হৃদয় নাথ স্কুলের দশম শ্রেণীর ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়ে ভলিবল খেলার আয়োজন করে। যা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে খেলা বন্ধ হয়ে যায়। এর সূত্রধরে এক পক্ষের খেলোয়াড় অনিক বাড়ি ফেরার পথে বহিরাগত কয়েক যুবকের হামলার শিকার হয়।
এ নিয়ে এলাকায় সামাজিকভাবে বিভক্ত সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কবির হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিরোধ মিমাংসার জন্য চেয়ারম্যান কবির হোসেন আলমখালী বাজারে আওয়ামীলীগের অফিসে মিমাংসা সভা ডাকেন।
সভা চলাকালে প্রতিপক্ষ মান্নান গ্রূপের সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান কবির হোসেনসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, এ পর্যন্ত ২ জনকে আটক করাা হয়েছে। এখনো কোনো পক্ষই থানায় মামলা করতে আসেনি, আসলে ব্যবস্হা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net