1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

শরণখোলায় মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৩৮৬ বার

নইন আবু নাঈম বাগেরহাট ঃ
বাগেরহাটের শরণখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে বেধাড়ক পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে (রোববার) ভোরে উপজেলার রাজৈর গ্রামে । আহতদের উদ্ধার করে একই দিন বিকেলে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা আবুল হারেজ (৬৪), বলেন, বসত বাড়ীর সম্পত্তি নিয়ে প্রতিবেশী মৎস্য আড়ৎদার মোঃ জামাল হাওলাদারের সাথে ৩/৪ বছর ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধপূর্ণ সম্পত্তিতে (রোববার) ভোররাতে গোপনে সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করে জামাল। এসময় আবুল হারেজ ও তার স্ত্রী পারভীন বেগম (৪০), বাধা দিলে তাদের অশ্লীল ভাষায় গালমন্দ করার পাশাপাশি মুক্তিযোদ্ধার নাম নিয়েও নানা কটুক্তি করেন জামাল। কথা কাটাকাটির এক পর্যায় জামাল (৪৮) ,তার ছেলে মারুফ (২২), স্ত্রী ফেরদৌসি (৩৮), মেয়ে সুমি (১৫), পুত্রবধু কমলা (২০), গাড়ী চালক লোকমান হোসেন (৩৫) ,সহ ৭/৮জন জোটবদ্ধ হয়ে তাদের দু জনকে মারপিট শুরু করেন এবং ওই সময় পারভীন বেগমের শ্লীলতা হানী ঘটনায় হামলাকারিরা । এক পর্যায়ে তাদের ডাক চিৎকারে প্রতিবেশী আঃ জব্বার হাওলাদার এগিয়ে গেলে তাকেও পিটিয়ে পুকুরে ফেলে দেয় হামলা কারীরা। হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্থির দাবী করেন মুক্তিযোদ্ধা হারেজ । তবে , মৎস্য ব্যবসায়ী জামাল হাওলাদার বলেন, মারপিটের কোন ঘটনা ঘটে নাই। আমাকে হয়রানী করার জন্য নুতন একটি নাটক সাজানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net