1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ০ বার

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে  ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট।

 

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা মারূফ কারখী, আগামী মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সাবেক ছাত্রনেতা  মোঃ আজমত হুসাইন, পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ,ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সেক্রেটারী মোঃ তুহিন হোসেনসহ জেলা ও উপজেলা জামায়াতে ও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

স্মারকলিপিতে বলা হয়, মাগুরা জেলার অধিকাংশ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট বিরাজ করছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনসাধারণের জীবনযাত্রার ব্যয় অসহনীয় হয়ে উঠেছে।

 

 

এ সময় জামায়াতের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— রান্না ও শিল্পকারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা, লোডশেডিং বন্ধ করে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্যাস ও বিদ্যুতের অযৌক্তিক ও ভূতুড়ে বিল বন্ধ, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

 

 

স্মারকলিপিতে জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

 

স্মারকলিপিতে স্বাক্ষর করেন জেলা  জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমদ বাচ্চু ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net